ভারতীয় ক্রিকেট ইতিহাসে যে কয়জন আন্ডারেটেড ক্রিকেটার রয়েছেন তাদের একজন গৌতম গম্ভীর। নিজের ক্যারিয়ারে ভারতের হয়ে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপ।
খেলোয়াড়ি জীবনের পর মেন্টরের ভূমিকাতেও বেশ সফল গম্ভীর। সম্প্রতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা এনে দিয়েছেন।একাধিক ভারতীয় গণমাধ্যমের দাবি ছিল গম্ভীরই হচ্ছেন ভারতের নতুন কোচ।
গতকাল রোববার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমবার সেই কোচ হওয়া প্রসঙ্গে মুখ খুললেন সাবেক এই ওপেনার। আর সেই কথা শুনে কিছুটা আশাবাদী হতেই পারেন ভারত ক্রিকেটের ভক্তরা।
গম্ভীর বলেন, ভারতীয় দলকে কোচিং করাতে পারলে আমার ভালো লাগবে। এর চেয়ে বড় সম্মান হয় না। জাতীয় দলকে কোচিং করানোর চেয়ে বড় সম্মান আর হয় না। ১৪০ কোটি ভারতীয়র প্রতিনিধিত্ব করছ, বিশ্বজুড়ে আরও (ভারতীয়) আছে। ভারতের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় আর কী হতে পারে?
গম্ভীরের কথায় স্পষ্ট তিনি রাজি ভারতের কোচ হতে, আমি কীভাবে ভারতকে বিশ্বকাপ জেতাতে সহায়তা করব? আমার মনে হয় না, আমি ভারতকে বিশ্বকাপ জেতাতে সহায়তা করব। ১৪০ কোটি ভারতীয় এটা করবে। সবাই যদি আমাদের জন্য প্রার্থনা শুরু করে এবং আমরা খেলা শুরু করি তাদের প্রতিনিধিত্ব করা শুরু করি, তাহলে ভারত বিশ্বকাপ জিতবে।
গত মাসে প্রধান কোচ চেয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিও দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ বলেছিলেন, জাতীয় দলের জন্য কোচ হওয়ার মূল শর্ত ভারতের ক্রিকেট–কাঠামো সম্বন্ধে গভীর জানাশোনা থাকতে হবে।
জিভিসি নিউজ / ইস

Leave a Reply