নারায়ণগঞ্জের রূপগঞ্জে সহিংস ঘটনায় সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১০ জুন) দুপুরে আসামির উপস্থিতে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, ২০০৯ সালের ২৫ অক্টোবর রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রূপগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।
জিভিসি নিউজ / ইস

Leave a Reply