একুশে টিভির সংবাদ উপস্থাপককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক নুরুজ্জামান দিপুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দিপু থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

রাজধানীর ভাটারা থানায় বুধবার (০১ এপ্রিল) দায়েরকৃত জিডির নম্বর ১২৮। জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ভাটারা থানার এএসআই সুমন মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জিডিতে একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক নুরুজ্জামান দিপু উল্লেখ করেন, গত ০১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আড়াইটার সময় অফিস শেষ করে আমার সাঈনগরের বাসায় যাওয়ার সময় ভাটারা থানাধীন সাঈদনগর বি-ব্লক, মুক্তিযোদ্ধা চত্বর সামনে আসা মাত্র বিবাদী আমাকে এনসিপি নেতা বলে চিল্লাচিল্লি করতে থাকে। আমি বিবাদীর কাছে এর কারণ জানতে চাইলে বিবাদী আমাকে হুমকি দিয়ে বলে, আমার মোটরসাইকেলসহ আমাকে আগুন দিয়ে পুড়ে দেবে, আমাকে এই এলাকায় থাকতে দেবে না, প্রাণনাশসহ বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। বিবাদী যে কোনো সময় আমার বড় ধরণের ক্ষতি করিতে পারে মর্মে আশঙ্কা করছি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *