সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চাঞ্চল্যকর আনসার হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শনিবার দুপুর ১২ টায় সড়কের চালবন পয়েন্টে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এসময় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান করে আনছার হত্যা বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা জানান, ২১ এপ্রিল রাতে উপজেলার মনিপুরঘাটে গলাকেটে মোটরসাইকেল চালক আনছার আলীকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এখনো হত্যার রহস্য উদঘাট ও জড়িতদের সনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে এলকায় ক্ষোভ বিরাজ করছে। আনছার হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে দাবি জানান আন্দোলনকারীরা। আগামী ৪৮ ঘন্টার মধ্য হত্যার রহস্য উদঘাটন না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যনের মধ্যে বক্তব্য রাখেন নিহত আনছারের পিতা মানিক মিয়া, মামা জসীম উদ্দিন, দ্বীন ইসলাম, গ্রামের মুরব্বী তাহের মিয়া, জামেনা খাতুন,সমাজসেবী সাব্বির আহমদ প্রমুখ।
এদিকে অবরোধ চলকালে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঈদের বাড়ি আসা যাত্রীদের ভোগান্তি দেখা দেয়। পরে স্থানীয় নেতাকর্মীদের হস্তক্ষেপে সড়ক থেকে সড়ক থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।