চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নে মোঃ কামরুল হুদা পক্ষে ও ধানের শীষ প্রতিকের সমর্থনে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ কামরুল হুদা পক্ষে ও ধানের শীষের প্রতিকের সমর্থনে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাপুর গ্রামে গণ-সংযোগ ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়।
শুক্রবার(২০ নভেম্বর) গণসংযোগ লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, উপজেলা বিএনপির সদস্য মোঃ আগা রাসেল চৌধুরী, ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মীর আহমেদ মীরু, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সহ-সভাপতি কাজী মোঃ আবদুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ চৌধুরী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান সুমন, জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক কাজী ইউসুফ বেলাল, জগন্নাথদীঘি ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, জগন্নাথদীঘি ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি মোঃ জামাল, সাধারন সম্পাদক মোঃ সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম, ৪নং ওয়ার্ড যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফয়সাল, ৫নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দিন মজুমদার, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবির চৌধুরী, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম রাশেদসহ ইউনিয়ন ও ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *