Category: জাতীয়
-

ঢাকার নতুন জেলা প্রশাসক নিয়োগ
ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। বুধবার (২২ এপ্রিল) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। অন্যদিকে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। ফরিদা খানম চট্টগ্রামেরও ডিসি ছিলেন। গত বছরের ২১ সেপ্টেম্বর পরে তাকে…
-

বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। ঘোষিত হয়েছে নির্বাচনের দিনক্ষণ। এরই মধ্যে গোপালগঞ্জ সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের পদধারী নেত্রী সুবর্ণা ঠাকুর বিএনপির মনোনয়ন পেয়েছেন। জানা গেছে, সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে…
-

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এই পরীক্ষায় সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবেন।
১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী আগামীকাল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
-

মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মাদক জীবন ধ্বংস করে, খেলাধুলা শরীর-মন চাঙা রাখে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শতাধিক ফুটবল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে চিওড়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের প্রত্যেক গ্রামের পাড়া-মহল্লার তরুণদের মাঝে ফুটবলগুলো বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ও জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন রাসেল। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার,…
-

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী
বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্নোত্তর…
-

জামায়াতের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা যেভাবেই হোক আমাদের ভালো নির্বাচন করতে হবে
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের নেতৃত্বে এতে অংশ নেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার এবং রফিকুল ইসলাম খান। এ সময় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ন…
-

কুমিল্লার আলোচিত আইসিএল কো-অপারেটিভের এমডি শফিক গ্রেপ্তার
চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রাহকের হাজারো কোটি টাকার অর্থ আত্মসাৎ ও প্রতারণার দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামী আইসিএল গ্রুপ এর এমডি এএইচএম শফিকুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশ ও চৌদ্দগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে কুমিল্লা শহর থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অন্তত ২৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও…
-

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড
গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। গুলিতে তাঁর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর ফুসফুসেও আঘাত রয়েছে। তাঁকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে অর্থাৎ অস্ত্রোপচার ছাড়া নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। ১৪ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ হাদির জন্য যে মেডিকেল বোর্ড…
-

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত
বাংলাদেশে দিল্লির আধিপত্য বিস্তারের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এই দেশে দিল্লির মসনদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ…
-

শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন পাকিস্তানি শোষকগোষ্ঠীর বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন পাকিস্তানি শোষকগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা। রোববার (১৪ ডিসেম্বর) ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, বুদ্ধিজীবীরা তাদের মেধা ও প্রজ্ঞার প্রয়োগ, সাংস্কৃতিক চর্চা ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং মুক্তিযুদ্ধের পক্ষে…
-

কেমন আছেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি খুবই ধীর গতিতে হচ্ছে। প্রতি মুহূর্তেই তাকে চিকিৎসার মধ্যে রাখা হচ্ছে। স্যালাইন ও ইনজেকশনের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হচ্ছে। সেই সঙ্গে চলছে নিয়মিত ডায়ালাইসিস। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সময়ের আলোকে এসব তথ্য…
-

চৌদ্দগ্রামের ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ভর্তি উৎসব ও অফিস উদ্বোধন
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ভর্তি উৎসব ও অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার(৬ ডিসেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার সভাপতি এড. সাইফুদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নবান্ন মিডিয়া কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রমিস এসেটস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইস্রাফিল…