চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবকদলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী, গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবকদলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড। বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজান খাঁন।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথদিঘী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি সৈয়দ আবদুল হাই মিলাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ মোজাম্মেল হক মাসুম, মোঃ কবির হোসেন, জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক কাজী ইউসুফ বেলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ কাইয়ুম মিয়াজী, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, মোঃ হেলাল উদ্দিন, মোঃ ইব্রাহিম লিটন, মোঃ ইয়াছিন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন উদ্দিন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন রানা, সহ-দপ্তর সম্পাদক মোঃ মানিক হোসেন।
১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মোঃ আবুল হাশেম সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবির চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবদুর রহিম মজুমদার, সহ-সভাপতি জাফর আহমেদ ভূঁইয়া, ফকির আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারন সম্পাদক আবদুল মমিন মজুমদার নয়ন, সাংগঠনিক সম্পাদক পারভেজ চৌধুরী, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারন সম্পাদক মোঃ নুরুন্নবী মানিকসহ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *