May 29, 2026, 6:09 pm
শিরোনাম :
চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের রোজিনা আক্তার তিশা ৮৫ বিশিষ্ট নাগরিকের সংহতি নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা এবং পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

​এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এই তথ্য নিশ্চিত করেন।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের ছুটিতে চুরি-ছিনতাই, ডাকাতি, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা রোধে রোবাস্ট পেট্রোলিংয়ের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও হয়রানি রোধে সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল এবং গোয়ালন্দ ফেরিঘাটে বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাস ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করলে কন্ট্রোল রুমে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে বাস বা ট্রেনের ছাদে এবং পণ্যবাহী ট্রাকে ভ্রমণ না করতে এবং অপরিচিতদের দেওয়া খাবার খেতে নিষেধ করা হয়েছে।

​কোরবানির পশুর হাটের নিরাপত্তার বিষয়ে জানানো হয়, এক হাটের পশু জোরপূর্বক অন্য হাটে নেওয়ার চেষ্টা বা চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে মেশিন দিয়ে জাল টাকা শনাক্তকরণ এবং বাস টার্মিনাল ও পশুর হাটে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এছাড়া অনলাইনে পশু কেনার ক্ষেত্রে ভেরিফায়েড প্ল্যাটফর্ম ব্যবহার ও ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

​সার্বিকভাবে, সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর এই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page