হালদারের দুই সহযোগী আত্মসমর্পণ

গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার পি কে হালদারের সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাবেক পরিচালক বাসুদেব ব্যানার্জী এবং তার স্ত্রী পাপিয়া ব্যানার্জী ১৫ মামলায় জামিন চেয়ে আত্মসমর্পণ করেছেন।

আজ মঙ্গলবার তারা ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ জামিন আবেদন দাখিল করেছেন।

শুনানি দুপুরে অনুষ্ঠিত হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম।

মামলা থেকে জানা গেছে, জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২১ সালে বেশকিছু মামলা করে। এর মধ্যে গত ৯ মে হাইকোর্ট থেকে ১৫টি মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন নেন বাসুদেব ব্যানার্জী এবং তার স্ত্রী পাপিয়া ব্যানার্জী। পরে দুদকের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচাপতি গত ১৩ মে জামিন আদেশ স্থগিত করেন। এরপর গত ২৩ মে আপীল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে সাত বিচারকের আপিল বেঞ্চ ৪ জুনের মধ্যে বাসুদেব ব্যানার্জী এবং তার স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেন।

মামলাগুলোতে প্রায় সাড়ে ৭শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অনিয়মের মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে পি কে হালদারের বিরুদ্ধে। বর্তমানে পিকে হালদার গ্রেপ্তার হয়ে ভারতের কারাগারে আটক রয়েছেন।

জিভিসি নিউজ / ইস


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *