বেনজীর ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে দুদকের মামলার প্রস্তুতি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে মামলা করার পথে হাঁটছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করে যেসব তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তার ভিত্তিতেই মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার বেনজীরকে তলব করেছে দুদক। তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরকে তলব করা হয়েছে আগামী ৯ জুন। কিন্তু অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের ডাকে সাড়া দিচ্ছেন না বেনজীর ও তার পরিবার।

ধারণা করা হচ্ছে, স্ত্রী-কন্যাদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক আইজিপি। এ অবস্থায় দুটি মামলা করার প্রস্তুতি নিয়েছে দুদক।

সূত্র বলছে, বেনজীর ও তার পরিবারের নামে একটি মামলা করা হবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে। এ ছাড়া আরেকটি নন-সাবমিশন মামলাও করবে দুদক। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া নন-সাবমিশন মামলায় আরও তিন বছরের কারাদণ্ড হতে পারে বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের।

দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ২৩ ও ২৬ মে বেনজীর, তার স্ত্রী ও দুই কন্যার নামে থাকা অবৈধ বিশাল সম্পদ জব্দের আদেশ দেন আদালত। একইসঙ্গে তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়। এছাড়া তাদের নামে থাকা ৬২৭ বিঘা জমি ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ এবং ৩৮টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।

জিভিসি নিউজ / ইস


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *