বাগজোলা খাল থেকে এমপি আনার হাড়গোড় উদ্ধার

এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে একাধিক হাড়গোড় উদ্ধার করা হয়েছে। রোববার (৯ জুন) সকাল ৮টার দিকে সিয়ামকে নিয়ে ওই তল্লাশি অভিযান শুরু হয়।

এর আগে ১৬ দিনের বেশি সময় ধরে তল্লাশি চালিয়েও কিছু উদ্ধার করা না গেলেও আজ অভিযান শুরুর মাত্র ৩০ মিনিটের মধ্যেই উদ্ধার হয় হাড়গোড়।

আদালতের রায়ে শনিবার সিয়ামকে ১৪ দিনের হেফাজতে পায় সিআইডি। পরে রোববার সকাল থেকেই সিয়ামকে সঙ্গে নিয়ে ভাঙ্গরের সাতুলিয়া এলাকার বাগজোলা খালে তল্লাশি অভিযানে নামে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং ভারতীয় নৌ-সেনা।

অভিযানের শুরুতেই সিয়ামের দেখিয়ে দেয়া স্থানে তল্লাশি শুরু করে তারা। তবে এর আগে সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া জিহাদ দেহাংশ ফেলে দেয়ার যে স্থানের কথা বলেছিল আজ সিয়াম সেই স্থানের পরিবর্তে ভিন্ন স্থান দেখায়।

প্রাথমিকভাবে হাড়গুলো দেখে মানুষের হাড় বলেই মনে হচ্ছে। আসামি সিয়ামের দাবি, এগুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের দেহাংশ। এমপির দেহাংশ কিনা বিষয়টি নিশ্চিত হতে উদ্ধার হওয়া হাড়গোড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

জিভিসি নিউজ / ইস


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *