রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ হয়ে নাজিবুল হক (৫৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা সোয়া ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে মারা যান তিনি।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, নাজিবুল হক এক বছরের সাজা পেয়ে কারাভোগ করছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট শুরু হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ফরিদপুর নেওয়ার পথে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় পৌঁছালে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এরপর তাকে আবারও রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জিভিসি নিউজ / ইস

Leave a Reply