লোহার খাঁচার ভেতর দাঁড়িয়ে থাকা অপমানজনক : ইউনূস

আদালতে শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিক একটি লোহার খাঁচার ভেতর গিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি অত্যন্ত অপমানজনক বলে মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, অনেক হয়রানির মধ্যে আছি। আমরা সবাই মিলে আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম।

বুধবার (১২ জুন) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ প্রাঙ্গণে সংবাদ মাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আদালতে শুনানি চলাকালে কাঠগড়ায় কেন দাঁড়িয়ে থাকতে হবে এ নিয়ে প্রশ্ন তুলে ড. ইউনূস বলেন, আমি আগেও প্রশ্নটা তুলেছি, আবারও সবার জন্য তুলছি। এটা কি ন্যায্য হলো? শুধু আমার বিষয় না, যে কেউ। আমি যতটুকু জানি, যতদিন অপরাধী প্রমাণিত না হচ্ছে, ততদিন তিনি নিরপরাধ। আদালতে শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক।

জিভিসি নিউজ / ইস


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *