ডা. গোফরান সাদেক মাসুুম এর ইন্তেকাল জামায়াতে আমীর ইমামতিতে জানাজা অনুষ্ঠিত

বায়োফার্মা কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান
ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হাসপাতাল, গ্রীন রোড, ঢাকা এর সম্মানিত আর.এম.ও সদাহাস্যজ্বল,
সজ্জন ব্যক্তি ডা. গোফরান সাদেক মাসুুম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বুধবার (৪ ডিসেম্বর)
রাত আনুমানিক ১০.৩০ ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০.৪৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ইমামতিতে রাজধানীর মিরপুর, ৬০ ফীট, বারেক মোল্লার মোড় মাইক ওয়ালা জামে মসজিদে মরহুমের ১ম জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাযায় আরো উপস্থিত ছিলেন বায়োগ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান ডা. আনোয়ারুল আজীম। বায়োফার্মা লিমিটেড (বায়ুগ্রুপ) এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ, ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হাসপাতালের এমডি ডা. আলমগীর হায়দার, ইউরো বাংলা হার্ট হাসপাতালের এমডি ডা. আবু বকর ছিদ্দিক, বায়োফার্মার সম্মানিত কোম্পানি সেক্রেটারি আবু সাইদ মুহাম্মদ মাহফুজুল হক, ডিজিএম এন্ড হেড অব এইচআরডি ড. গোলাম মাওলা শিমুল, হেড অব ডিস্ট্রিবিউশন আনোয়ারুল আজম, ঢাকা ডিপোর ডিপোটি ম্যানেজার লুৎফর রহমান, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরডি মু. সাদিক দিদার, এসিস্ট্যান্ট ম্যানেজার এডমিন যথাক্রমে মো. শফিকুল হক, কাজী আবু তাহের, জাহাঙ্গীর সবুজ, ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ম্যানেজার মার্কেটিং শহীদুল্লাহ মাসুদ, ম্যানেজার এডমিন এস এম ইফতেখারুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার একাউন্টস কাওছার হোসাইন, ইউরো বাংলা হাসপাতালের ম্যানেজার এডমিন আব্দুস সামাদ, এসিস্ট্যান্ট ম্যানেজার একাউন্টস আব্দুর রশিদ, ঢাকা -এ এর আরএসএম মু. শাহ আলম, এরিয়া ম্যানেজার নাসির উদ্দিন, ঢাকা- সি এর আরএসএম হাফিজুর রহমান সহ বায়োগ্রুপের সকল কর্মকর্তাবৃন্দ।
মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *