হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।আজ রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

তিনি পোস্টে লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। হামলায় গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। ’

কমেন্টবক্সে ঘটনাস্থলের লোকেশন দেন সারজিস। গাজীপুর চৌরাস্তার কাছাকাছি সড়ক দেখানো হয়েছে ম্যাপে। অন্য আরেকটি পোস্টে কয়েকটি ছবি আপলোড করেছেন সারজিস। যেখানে গাড়ির কাচ ভাঙা ও হাসনাতের রক্তাক্ত হাত দেখা গেছে।

ক্যাপশনে এনসিপির এ নেতা লিখেছেন, হাসনাত যে গাড়িতে আসছিলেন। কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছে।

এদিকে, এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ আজ সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে জানান, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।

পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *