ইরানের আয়াতোল্লা আলি খামেনিকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে: নেতানিয়াহু

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনিকে হত্যা করলেই যুদ্ধ থেমে যাবে! দুই চিরশত্রুর মধ্যে সংঘাতের অবসান হবে। এমন‌ই চাঞ্চল্যকর দাবি করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন নেটওয়ার্ক এবিসি নিউজের সাথে ২০ মিনিটের এক সাক্ষাৎকারে, ইসরাইলি নেতা জোর দিয়ে বলেন যে, ইরানের ওপর তার দেশের মারাত্মক আগ্রাসন ন্যায্য ছিল। খামেনিকে ‘আধুনিক হিটলারের’ সঙ্গে তুলনা করেছেন নেতানিয়াহু। ইসরাইলি প্রধানমন্ত্রীর কথায়, ‘এমনটা হলে সংঘর্ষ বৃদ্ধি পাবে না, বরং তা বন্ধ হয়ে যাবে।’ কিন্তু ইরান-ইসরাইল সংঘর্ষ আরও তীব্র হবে বলে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছেন এমন প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, ‘ইরান চিরকালের যুদ্ধ চায় এবং তারা আমাদের পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আসলে, ইসরাইল যা করছে তা হলো ‘প্রতিরোধ করা’ , আমরা যদি অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াই তবেই এই আগ্রাসনের অবসান ঘটবে।

ইসরাইল আয়াতুল্লাহকে টার্গেট করছে কিনা তা নিয়ে মুখ খুলতে চাননি নেতানিয়াহু, কেবল বলেছেন, ‘আমরা যা করা দরকার তা করছি।’

ইসরাইল যখন ইরান জুড়ে হামলা চালাচ্ছে এবং পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রত্যাঘাত করছে ইরান, তখন নেতানিয়াহু নিজের আক্রমণাত্মক মনোভাব বজায় রেখেছেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী দুবার আমেরিকান মিডিয়ায় দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন।

ইরানের সাথে ইসরাইলের সংঘাতকে ‘বর্বরতার বিরুদ্ধে সভ্যতার যুদ্ধ’ হিসাবে বর্ণনা করেছেন। সোমবার তিনি জোর দিয়ে বলেন, আমেরিকানদের তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা এবং ক্রমবর্ধমান শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রর ক্ষমতা উভয় বিষয়েই গভীরভাবে উদ্বিগ্ন হওয়া উচিত।

এবিসি সংবাদদাতা জন কার্লকে নেতানিয়াহু বলেন, আজ তেল আবিবের সাথে যা ঘটছে, কাল নিউ নিউইয়র্কে ঘটতে পারে।

নেতানিয়াহু খামেনির তীব্র সমালোচনা করেন। ইসরাইলের ব্যাপক আক্রমণের পক্ষে যুক্তি দিয়ে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিয়ে ইসরাইল ভয়াবহ যুদ্ধ রোধ করছে এবং … মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনছে।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *