শুল্ক নিয়ে সোমবার আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

আগামীকাল সোমবার তারা যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান।

মার্কিন শুল্কের বিষয়ে তৃতীয় দফা আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যাচ্ছে চার সদস্যের প্রতিনিধি দল।

রবিবার যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমাতে সরকারের সবশেষ উদ্যোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে আলোচনার জন্য সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের পরিমাণ কমবে এবং ভারত ও ভিয়েতনামের ওপর আরোপিত শুল্কের চেয়েও বাংলাদেশের পণ্যে শুল্ক হার কম হবে।

মাহবুবুর রহমান জানান, শুল্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক পরিদফতরের প্রতিনিধি দলের সঙ্গে ২৯ ও ৩০ জুলাই বৈঠক অনুষ্ঠিত হবে।


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *