May 29, 2026, 8:50 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

মদিনাতুল উলুম ও নূরানী মাদ্রাসায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বিনামূল্যে বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার ময়নামতি ইউনিয়নের মধ্যম শাহদৌলতপুর গ্রামে অবস্থিত মদিনাতুল উলুম ও নূরানী মাদ্রাসার উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নুরুল হুদা এবং কামরুল হাসান মুকুলের সার্বিক সহযোগিতায় এ পুরস্কার বিতরণ ও বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোবারক হোসেন খন্দকার। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাফেজ ইয়াসিন আরাফাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু বক্কর খন্দকার, ইঞ্জিনিয়ার মিজান সরদার, মোঃ জয়নাল, মোঃ কবির, মোঃ মিন্টু সরদার, মোঃ ফরহাদ, মোঃ রাসেল, মোঃ পারভেজ ও মোঃ মাসুদুর রহমানসহ মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা হলেন— মোসা. তাবাসসুম, মোহাম্মদ রাহিম, মোহাম্মদ আহনাফ, মোসা. মাইশা আক্তার, মোসা. তাবাসসুম আক্তার ও মোসা. নাফিজা আক্তার।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মানসম্মত দ্বীনি ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page