May 29, 2026, 8:49 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

আইন আছে, মামলা আছে—তবু নেই উদ্ধার: নাবালিকা অপহরণে ভয়াবহ শৈথিল্য

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে ১৪ বছর বয়সী এক নাবালিকা কন্যা অপহরণের ঘটনার আট দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের নাম–পরিচয় ও ঘটনার বিস্তারিত এজাহারে স্পষ্টভাবে উল্লেখ থাকলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে চিতলমারী উপজেলার দানোখালী এলাকায় দোকানে যাওয়ার পথে স্বর্ণা বিশ্বাস (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করা হয়। অপহৃত কিশোরী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

অভিযোগে বলা হয়েছে, রাজিব মজুমদার (২২) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাবসহ নানা ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি দেয়। এমনকি “প্রয়োজনে তুলে নিয়ে ছেলের বউ বানানো হবে”—এমন বক্তব্যের কথাও এজাহারে উল্লেখ রয়েছে।

ঘটনার দিন রাজিব মজুমদার, তার পিতা নারায়ণ চন্দ্র মজুমদারসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জন তিনটি মোটরসাইকেলে আগে থেকেই ওঁৎ পেতে থাকে। কিশোরী ব্রিজের ওপর পৌঁছালে তার মুখ চেপে ধরে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তারা। কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা প্রত্যক্ষদর্শীদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায় এবং মামলা করলে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর মা সরস্বতী মজুমদার চিতলমারী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। তবে স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ায় এজাহার করতে কিছুটা বিলম্ব হয় বলে জানান তিনি।
এদিকে আজ ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অপহৃত কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাবা হারানো এই কিশোরীর মায়ের কান্না ও আহাজারিতে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। মেয়েটির নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় দিন কাটাচ্ছেন স্বজনরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই শাহিন আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“এটা নিয়ে আমি কাজ করছি। অভিযান চলমান রয়েছে, তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”
এ বিষয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,
“অপহৃত নাবালিকা কিংবা কোনো আসামিকেই এখনো গ্রেপ্তার করা যায়নি। আমাদের পক্ষ থেকে চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুতই তাকে উদ্ধার করতে সক্ষম হব।”
এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনায় বাগেরহাট জেলা পুলিশের সুপারের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, নাবালিকা অপহরণের মতো গুরুতর ঘটনায় পুলিশের তৎপরতা আশানুরূপ নয়। এজাহারে নাম থাকা অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও কার্যকর অভিযান না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সচেতন মহল মনে করছে, দ্রুত বিশেষ অভিযান জোরদার করে অপহৃত কিশোরীকে উদ্ধার না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা অবিলম্বে ঊর্ধ্বতন প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ ও তদন্তের অগ্রগতি জনসম্মুখে আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page