গ্রাম-গঞ্জ-শহর কিশোরগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে পরিবহন মালিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের বৈঠক

কিশোরগঞ্জ টু ঢাকা সহ অন্যান্য রুটে সরকার নির্ধারিত বাস ভাড়া বৃদ্ধি ইস্যুতে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ টু ঢাকা সহ অন্যান্য রুটে সরকার নির্ধারিত বাস ভাড়া বৃদ্ধি ইস্যুতে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ সংবাদ কভারেজ

আজ সোমবার (২৭ এপ্রিল) শহরের স্টেশন রোডে অবস্থিত পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ সভা হয়।

জামায়াতে ইসলামী বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। তিনি বলেন, কিশোরগঞ্জ-ঢাকা রুটে দূরত্বের তুলনায় অতিরিক্ত ভাড়া নির্ধারণ করা হলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। তাই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি থেকে বিরত থেকে যাত্রীদের জন্য সহনীয় ও ন্যায্য ভাড়া নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে হলে মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাড়া নির্ধারণ করা জরুরি। জনগণের কষ্ট বাড়ায়—এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়।”

এ সময় পরিবহন মালিক সমিতির নেতারা জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভাড়া বৃদ্ধির তথ্য সঠিক নয়। তাদের মতে, বর্তমানে ঢাকার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ আসনের বাসে ৩৫০ টাকা এবং ৫১ আসনের বাসে ২৯০ টাকা।

মতবিনিময় সভার উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ জামায়াত নেতাদের ধন্যবাদ জানান।

সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর আমীর মাওলানা আ ম ম আবদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাহফুজুর রহমান এবং শহর শাখার সহ-সেক্রেটারি মাহফুজুল হক মাসুম।

পরিবহন মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মো. আনিসুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুরাদ, সদস্য হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *