যাত্রীবাহী বাসে ভুয়া ‘র‍্যাব’ পরিচয়ে ডাকাতির চেষ্টা,আটক ২

ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী একটি বিআরটিসি বাসে ভুয়া ‘র‍্যাব’ পরিচয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে যাত্রীদের সাহসিকতা ও এক ব্যবসায়ীর বিচক্ষণতায়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে গেছে।

শনিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাতুয়াইল এলাকায় এ ঘটনা করে

আটককৃতরা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আতর আলীর ছেলে আক্তারুজ্জামান (৪৭) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তাজুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম রাসেল(৩০)। তিনি ইতি মধ্য ডাকাত দলের সাথে যুক্ত হয়ে বিপুল পরিমান অর্থ অজন করে ফেনীর হাজরি রোড়ে জায়গা ক্রয় করে বিভিন্ন লোকের কাছে টাকা জমা রাখে তারা তাকে ধরার সাথে সাথে তার মুক্তির জন্য বিপুল পরিমান অর্থ দিযে তাকে মুক্তি দেয়ার জন্য বিভিন্ন নাম্বার থেকে ফোন আসে সে জন্য তাকে মুল হোতা হিসাবে চিন্তিত করে বলে প্রশাসন জানান।

জানা গেছে, মুন্সীগঞ্জের ব্যবসায়ী শেখ মাসুম প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে বিআরটিসি বাসে করে বাড়ি ফিরছিলেন। পথে মাওতাইল এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বাসটির গতিরোধ করে।

তারা ব্যবসায়ী শেখ মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে দাবি করে তাকে বাস থেকে নামানোর চেষ্টা করে। এ সময় পরিস্থিতি সন্দেহজনক মনে হলে শেখ মাসুম বাসের ভেতরেই চিৎকার করে যাত্রীদের উদ্দেশ্যে জানান, তিনি একজন ব্যবসায়ী এবং তার কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভুয়া পরিচয়ে এসব ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে এসেছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *