May 29, 2026, 7:54 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

জমি বিরোধে শ্রীবরদীতে সংঘর্ষ: যুবক নিহত, আহত ১৫

রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার

শেরপুরের শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম মাদারপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন মাহালম (৪৫), শরিফ (১৮), শামিম (২৮), নজরুল (১৮), আজিরন (৮০), হাজেরা বেগমসহ অন্তত ১৫ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের শেরপুর জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিনের সঙ্গে একই এলাকার আশরাফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১৬ মে রাতে নুরুল আমিন মেম্বার ও তার লোকজন আশরাফুল ইসলামের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় মারধরের পাশাপাশি একটি ভ্যানগাড়ি ও বসতঘরে আগুন দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পুনরায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আশরাফুল ইসলামসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এদিকে আশরাফুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ লোকজন নুরুল আমিন মেম্বারের বাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোফাজ্জল হোসেন বিদ্যুৎ জানান, সোমবার সকাল ১১টার দিকে মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও দুজন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঞা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page