পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা আক্তার (মুন্নি)।
রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, সাবেক ছাত্রনেত্রী এবং বর্তমানে উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি ফারজানা আক্তার এই উৎসবের দিনে দলমত নির্বিশেষে চিতলমারীর সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
এক আবেগঘন ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ধারণ করে আমি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ও সুখে-দুঃখে সর্বদা আপনাদের পাশে থাকতে চাই। উৎসবের এই আনন্দ ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে পড়ুক।’
একটি সুন্দর, বৈষম্যহীন ও নিরাপদ চিতলমারী গড়তে এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে আজীবন নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের কাছে বিশেষ দোয়া ও ভালোবাসা কামনা করেন।

Leave a Reply