কুয়েতে দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার সাংবাদিক মিজানুর রহমানের পরিচিতি সভা অনুষ্ঠিত। ‌

গত ২৪শে আগস্ট কুয়েতের আব্বাসিয়া কিং রেস্টুরেন্টে ওর কুয়েতের বিশিষ্ট সংগঠক লেখক সম্পাদক ও দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার উপদেষ্টা সম্পাদক আ ক ম আজাদ এর সভাপতিত্বে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার কুয়েত প্রতিনিধি ও লেখক আমির হোসেন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নবাগত ও দেশপ্রেমিক সাংবাদিক মিজানুর রহমানের হাতে দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার কুয়েত প্রতিনিধির কার্ড আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

উক্ত পরিচিতি সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রবাস বাংলা মিডিয়া কুয়েত এর ব্যবস্থাপনা সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী, NTV এর কুয়েত প্রতিনিধি আল আমিন সরকার, RTV এর কুয়েত প্রতিনিধি মোঃ জালাল উদ্দিন
একুশ টিভির কুয়েত প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ, বৈশাখী টিভির কুয়েত প্রতিনিধি রফিকুল ইসলাম, এইচডি টিভি কুয়েত প্রতিনিধি আবু নাসের মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, একচেঞ্জ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান প্রমুখ।

উপস্থিত সাংবাদিক, সোশ্যাল মিডিয়াকর্মী ও সামাজিক নেতৃবৃন্দ প্রবাস বাংলা মিডিয়া কুয়েত কর্তৃক “বাংলাদেশ সরকারি মিডিয়া তালিকাভুক্ত দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার” কুয়েত প্রতিনিধি মিজানুর রহমানকে কে একজন মেধাবী ও দেশপ্রেমিক সংবাদকর্মীর দায়িত্ব, করনীয় ও বর্জনীয় বিষয়ে নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
দৈনিক ভোরের সূর্যোদয় পরিবার কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রবাসী সাংবাদিকগণ মিজানুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আলোচনা সভায় প্রবাসীদের প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাংবাদিক নেতৃবৃন্দগণ, সোশাল মিডিয়ায় সংবাদ যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকতে পরামর্শ দেন।যেমন, কুয়েতের মদ কান্ডে অনেক জাতীয় মিডিয়া থেকে টিকটকার, ইউটিউবার যে মিথ্যা প্রচারণা করেছে, তা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, রেমিট্যান্স যোদ্ধাদের নামে অন্যের দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। লাইক শেয়ার ও ভীউজ বাড়াতে সংবাদ নয়, বাংলাদেশ ও বাংলাদেশের শ্রমবাজারের স্বার্থকে উর্ধ্বে রেখে সংবাদ পরিবেশন করতে হবে।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত প্রাণবন্ত আলোচনা সভাটি নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *