বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ফ্লাই বুকের কার্যক্র

ফ্লাই বুকের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগিতায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আলোকে, তথ্যনির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্ট্রাগ্রাম, এআই, যামিনী, চেটজিপিটি মতো তথ্যবহুল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশে তারুণ্যের হাত ধরে ফ্লাইবুকে’র যাত্রা শুরু।
ফ্লাইবুকে’র মাধ্যমে একজন মানুষ দৈনন্দিন জাতীয় এবং আন্তর্জাতিক প্রয়োজনীয় কার্যক্রম সহজেই সমাধান করতে পারবেন।

২৪ শে নভেম্বর সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ ক্লাবে’র হলরুমে জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাই-চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুগে যুগে বাংলাদেশে তারুণ্যের জয়জয়কার হয়েছে। বাংলাদেশের ইতিহাস পরিবর্তনে ছাত্র আন্দোলনের কোন বিকল্প নেই। ৬৯ এর গণ আন্দোলন থেকে শুরু করে ২৪ এর বিজয় ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য।

তাই তথ্যপ্রযুক্তির যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রযুক্তির কোন বিকল্প নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঘোষিত ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালনা হবে। ৩১ দফা বাস্তবায়নে ফ্লাইবুক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগরের উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি। মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজউদ্দিন। মোঃ আবেদুল ইসলাম খান, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন ডঃ মুহাম্মদ আমিরুল ইসলাম, এম কফিল উদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর লুৎফর রহমান এবং সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ মোস্তফা জামান উপদেষ্টা ফ্লাইবুক প্রকল্প।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *