চৌদ্দগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় পেশাজীবি ফোরামের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী পেশাজীবি ফোরামের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ্ জামে মসজিদে এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: হারুন অর রশীদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, পৌর বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম দুলাল, জসীম উদ্দিন, হাসান শাহরিয়ার খাঁ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি শাহ আলম, কুমিল্লা জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা জিয়াউর রহমান জিতু। পেশাজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পেশাজীবী ফোরামের সমন্বয়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের সহ-সমন্বয়ক আবদুল কুদ্দুস, সদস্য এড. দিদার হোসেন, মোঃ কামাল উদ্দিন, মোরশেদ, আইয়ুব আলী, হুমায়ুন কবীর মিয়াজী, গাজী সাইফুল ইসলাম, কাজী হুসাইন, এড. তোফায়েল হোসেন, মোঃ ইউনুছসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *