র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ২০২৩ সালে রাজধানীসহ সারাদেশে ৪ হাজার ৪৫৩টি অভিযান চালিয়ে ৯ হাজার ৯৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এসব অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯৫ লাখ ২৯ হাজার ৪১৯ পিস ইয়াবা, ১২৭ দশমিক ২৫০ কেজি হেরোইন, ১ লাখ ২৩ হাজার ৫৪ বোতল ফেনসিডিল, ১৪ হাজার ৭০০’ বোতল বিদেশী মদ, ৭৮ হাজার ২৪২ দশমিক ৩৮ লিটার চোলাই মদ, ২৫ হাজার ৮৫৩ দশমিক ৩৫ কেজি গাঁজা, ৬ হাজার ৭৫৬ বোতল বিয়ার, ১১ দশমিক ৪৪৫ কেজি আফিম, ৭০ হাজার ৫২৭ পিস নেশা জাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৮ হাজার ৯৮৩ পিস ড্রাগ ট্যাবলেট।
র্যাব ইতোমধ্যে ৬১ কেজির অধিক আইস উদ্ধার করেছে। ক্রিস্টাল মেথ বা আইসে ইয়াবার মূল উপাদানে এমফিটামিন এর পরিমাণ অনেক বেশি থাকে। তাই মানবদেহে ইয়াবার চেয়েও বহুগুণ বেশি ক্ষতিসাধন করে এই আইস।
সূত্র : বাসস