September 23, 2026, 4:31 am
শিরোনাম :
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তার পদে পরিবর্তন স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ জাতিসংঘ সফরে তারেক রহমানের যত দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচি আইসিসি বাংলাদেশের সভাপতি পুনর্নির্বাচিত মাহবুবুর রহমান গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

চিতলমারীতে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

Reporter Name

অরুন কুমার সরকার, চিতলমারী (বাগেরহাট):
বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতার স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (১৭ মার্চ) উপজেলা মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ ইকরাম হোসেন, মেডিকেল অফিসার ডাঃ এম আর ফারাজী, পল্লীবিদ্যুতের ডিজিএম বিশুদ্ধানন্দ, বীর মুক্তিযোদ্ধা মোঃ বেল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুতালেব শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত আল মারুফ, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি, কামরুজ্জামান খান পিকলু। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, অনুরুপ কর্মসূচী পালন করেন।
এছাড়াও এনজিও নবলোক পরিষদেও আয়োজনে কৈশোর কর্মসূচির আওতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতায় ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন।