September 23, 2026, 6:58 pm
শিরোনাম :
৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য: প্রতিমন্ত্রী জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মামলায় তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় ১৮০ দিনের সময়সীমা বাধ্যতামূলক নয়: হাইকোর্ট বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে তারেক রহমান- এরদোয়ানের অঙ্গীকার ট্রাম্প দম্পতির নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তার পদে পরিবর্তন স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী

নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ আজ

Reporter Name

সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান করে পাঁচজন নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ দেয়া হয়েছে। নতুন এ নির্বাচন কমিশনের শপথ আজ রোববার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
গত ২১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেয়া হয়।
সুপ্রিমকোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সিদ্ধান্ত মোতাবেক আজ দুপুর দেড়টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহ্‌মদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ।