September 23, 2026, 6:55 pm
শিরোনাম :
৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য: প্রতিমন্ত্রী জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মামলায় তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় ১৮০ দিনের সময়সীমা বাধ্যতামূলক নয়: হাইকোর্ট বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে তারেক রহমান- এরদোয়ানের অঙ্গীকার ট্রাম্প দম্পতির নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তার পদে পরিবর্তন স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী

প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের প্রবীণ সাংবাদিক, দৈনিক দি নিউ নেশন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত করা হয়।

গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে তাঁর কবরের পাশে ৯ ডিসেম্বর সোমবার সকালে ফাতেহা পাঠ ও মোনাজত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুল, নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেন, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, দৈনিক ভোরের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহজাহান খান, সাপ্তাহিক আদর্শ বাণী পত্রিকার বার্তা সম্পাদক রেজাউল করিম মোল্লা, দৈনিক ভোরের আলো পত্রিকার বার্তা সম্পাদক বিপ্লব বৈরাগী, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ কাজল মিয়া ও মরহুমের ছেলে দৈনিক দি নিউ নেশন পত্রিকার বর্তমান জেলা প্রতিনিধি বিপ্লব বাদামী।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠের পর মরহুম নজরুল ইসলাম বাদামীর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল।