September 22, 2026, 4:28 pm
শিরোনাম :
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তার পদে পরিবর্তন স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ জাতিসংঘ সফরে তারেক রহমানের যত দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচি আইসিসি বাংলাদেশের সভাপতি পুনর্নির্বাচিত মাহবুবুর রহমান গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে তুহিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তুহিন উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ আলকরা গ্রামের ইলিয়াছের ছেলে। রোববার সন্ধ্যায় উপজেলার আলকরা রেললাইনের উপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিক মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে ও নিহতের চাচা ছোটন মিয়া জানান, নিহত তুহিন রেললাইনের উপর মোবাইলে গেমস খেলছিলো। এসময় চট্রগ্রাম থেকে লাকসামগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাকসাম জিআরপি থানার ডিউটি অফিসার ইমরান হোসেন জানান, সংবাদ কর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে গুনবতী রেলমাষ্টার এখনো বিষয়টি জানায়নি।