September 23, 2026, 3:59 pm
শিরোনাম :
৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য: প্রতিমন্ত্রী জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মামলায় তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় ১৮০ দিনের সময়সীমা বাধ্যতামূলক নয়: হাইকোর্ট বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে তারেক রহমান- এরদোয়ানের অঙ্গীকার ট্রাম্প দম্পতির নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তার পদে পরিবর্তন স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী

চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, মোঃ নুরুন্নবী পাটোয়ারী নুরু।

এ উপলক্ষে বুধবার রাতে করপাটি হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কনকাপৈত ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ নিজাম উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য খন্দকার আল আমিন খোকন ও মোঃ আবদুর রাজ্জাক রাশেদ।

কনকাপৈত ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ইয়াছিন মোল্লা’র সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন বিএনির সাবেক সভাপতি মতিন মজুমদার, বর্তমান বিএনপির যুগ্ম আহবায়ক হাজী কাসেম, জাকির হোসেন, আমান উল্যাহ আমান, হাজী কালাম, কনকাপৈত ইউনিয়ন বিএনরি সাবেক সাধারন সম্পাদক আবু তাহের, সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার পাটোয়ারী, বিএনপি নেতা কাজী বশির, মান্নান, রেজাউল করিম রতন, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিউদ্দিন নয়ন, সাধারন সম্পাদক মাছুম বিল্লাহ, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, সৌদি আরব রিয়াদ প্রবাসী শাখা সভাপতি নেতা মোঃ হারুন অর রশিদ বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা কাজী জমিস উদ্দিন, দুলাল, শাহ আলম, মহিবুল্লাহ, নুরুল হক, কাজী শাহ আলম, ইউনিয়ন যুবদল নেতা আবদুর রহিম, মানিক, সুজন, মনির মজুমদার, ছাত্রদল নেতা তারেক মনোয়ার, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা আলী হোসেন, ইব্রাহিম হোসেন ভূঁইয়া, জহির উল্যাহ চৌধুরী জহিরসহ ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দ্বি-বার্ষিক সম্মেলন শেষে কাজী জসিম উদ্দিনকে সভাপতি, রুনা বেগম, নাসরিন সুলতানাকে সহসভাপতি, কাজী শাহ আলমকে সাধারন সম্পাদক, শাহ আলমকে সাংগঠনিক সম্পাদক, রহিমা বেগম ও রেহেনা বেগমকে সহসাংগঠনিক সম্পাদিক করে ৯নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়।