September 22, 2026, 12:58 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকদ্রব্যের ক্রেতা সেজে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট মহাসড়কের পাশের হোটেলগুলোতে

নিজস্ব প্রতিবেদক:

উপজেলার বিভিন্ন অফিসারের ৪টি বাইক ও ভাড়া করা একটি ট্রাক নিয়ে মোট ৫টি দলে (প্রতি দলে ২/৩জন) ভাগ হয়ে মাদকদ্রব্যের ক্রেতা সেজে ২৮/০৬/২০২৫ রাত ৯.০০ঘটিকা থেকে ২৯/০৬/২০২৫ রাত ২.০০ঘটিকা পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলা অংশের মহাসড়কের পাশ্ববর্তী বিভিন্ন হোটেলে উপজেলা নির্বাহী অফিসার, চৌদ্দগ্রাম এঁর নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য এসময় ইউএনও কর্তৃক গঠিত সংশ্লিষ্ট দল কয়েকটি হোটেল থেকে প্রথমে কিছু টাকার মাদকদ্রব্য ক্রয়ও করেন।

অভিযানে সর্বমোট ৯১ পুরিয়া গাঁজা এবং ৩৮ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের নিকট আটককৃত মাদকদ্রব্যসমূহ হস্তান্তর করা হয় এবং সেগুলো পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতে ধ্বংস করার নির্দেশ প্রদান করা হয়। এসময় কয়েকটি হোটেলের মালিক/ম্যানেজার পালিয়ে গেলেও অধিকাংশ ক্ষেত্রে মাদকদ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে নাবালক শিশুদেরকে ব্যবহার করার কারণে আটক করা গেলেও তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা কঠিন হচ্ছে।

রাত ভর অভিযানে মোট ০৮জনকে আটক করা হলেও বাবুর্চি বাজারের জমজম হোটেল থেকে আটক করা ৪জন আসামীকে মোবাইল কোর্ট আইনের তফসিল ভুক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী প্রত্যককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০টাকা করে অর্থদণ্ডসহ উভয় দণ্ডে দন্ডিত করা হয়।

মাদক একটি সামাজিক ব্যাধি। সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রতিরোধই পারবে পুরো সমাজকে এই মাদকের করাল গ্রাস থেকে মুক্তি দিতে।

তারিখ: ২৯/০৬/২০২৫
সময়: রাত ২.৫৭ ঘটিকা