September 21, 2026, 7:33 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ আগস্ট: অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও একই তথ্য জানিয়েছে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি লিখেছেন, জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে প্রকাশ করা হবে।

মাহফুজ আলম লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই তা ঘোষিত হবে। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্খায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।’

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে সম্পৃক্ত দল ও সংগঠনগুলোর মাঝে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র।

অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

ঐকমত্য কমিশন এ নিয়ে রাজনৈতিক দল সমূহের সাথে কয়েক দফা বৈঠক ও মতবিনিময় করেছে।