September 21, 2026, 5:01 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে বুয়েটের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার তিন দফা দাবিতে বিকেল পৌনে ৪টা থেকে সেখানে অবস্থান নিয়েছিলেন তারা। লংমার্চ টু ঢাকা কর্মসূচি ডেকে রাজধানীর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিক্ষোভরত শিক্ষার্থীরা।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর খালিদ জানান, রাত সোয়া ৮টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের অবরোধ তুলে নিয়ে সেখান থেকে চলে যান।

রাত ৮টায় ঘটনাস্থলে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন।

‘সন্ত্রাস ও বৈষম্য’ রোধে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থী ও প্রকৌশলীদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।  বুধবার সকাল ১০টায় আবার শাহবাগে যোগ দেয়ার জন্য আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকালে তারা ১১ জন সদস্য নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। তবে বৈঠকে সন্তোষজনক ফলাফল আসেনি।

এছাড়া জনপ্রশাসন সচিব সেখানে থাকার কথা থাকলেও তিনি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একইসাথে অভিযোগ করেন, রংপুরে প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হত্যার হুমকি দিলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

হুমকিদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। এটাই তাদের প্রথম দাবি উল্লেখ করে আরো জানান, আগে তারা যে তিন দফা দাবি জানিয়েছেন, সেগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে নিয়োগ পেতে সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া, সহকারী প্রকৌশলী পদের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে, কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেয়া যাবে না।

একইসাথে অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না।

এছাড়া টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী সবার জন্য উন্মুক্ত করা, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার দাবিও তুলেছেন শিক্ষার্থীরা।