September 21, 2026, 4:09 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ‘ব্লকেড’ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শুরু হয় এ কর্মসূচি। প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ‘ব্লকেড’ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

বুধবার (২৭ আগস্ট) রাতে এক আলোচনা শেষে এ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা।

৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এদিকে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সারাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়।