September 22, 2026, 5:45 am
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খতিয়ে দেখা হচ্ছে জাতীয় পার্টির কার্যক্রমকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া-এডভোকেট আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

দেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড যেহেতু নিষিদ্ধ তাই জাতীয় পার্টির কার্যক্রমকেও নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও জাপা নিষিদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল এডভোকেট আসাদুজ্জামান বলেছেন, জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল অপকর্মের সহযোগী। ১৯৮৪ সাল থেকে ৯০ সাল পর্যন্ত তারা স্বৈরতন্ত্র কায়েম করে দেশের মানুষকে বিষিয়ে তুলেছিল। জুলাই বিপ্লবেও তারা ছাত্র-জনতার পক্ষে ছিল না।

অ্যাটর্নি জেনারেল এডভোকেট আসাদুজ্জামান বলেন, নুরের ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। তিনি এই হামলাকে ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করে বলেন, হাসিনা ও তার অনুগতদের ওপর মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আর রাগ রয়েছে। এসব কারণে মানুষ তাদের আক্রোশ মেটাচ্ছে। এটাকে মব বলা যাবে না।

তিনি বলেন, সরকার এসব কার্যক্রম সমর্থন করে না। যেখানেই এমন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটে যাচ্ছে। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, চোরাবালিতে ডুবে যাওয়া এই বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নতুন বাংলাদেশ বির্নিমাণে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমরা জীবন দিয়েছে। এই নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। আমরা দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে চাই। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, পতিত সরকারের আমলে বেসরকারি স্কুল কলেজে কীভাবে নিয়োগ হয়েছে তা দেশবাসী সবাই জানে। নিয়োগের নামে কারা টাকা নিয়েছে আপনারা প্রকাশ করুন।