September 22, 2026, 8:28 am
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার খোকসায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আয়োজনে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

গত সরকারের সংসদে নারী আসনে সংসদ সদস্য হতে তদবির করা এই অভিনেত্রী এবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে কেক কেটেছেন। আওয়ামী লীগ সরকারের এমপি নির্বাচিত হতে দুই-দুবার মনোনয়ন তোলা আলোচিত এই অভিনেত্রীর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কেক কাটার ভিডিওটি ভাইরাল হয়েছে।

এই নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করছেন। উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে অপু বিশ্বাস এবং চিত্রনায়ক নিরব যোগ দেন। অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় অপু বিশ্বাস বিএনপির গুণকীর্তন করেন। মঞ্চে কেক কাটায় অংশ নেন। অল্প সময় বক্তব্য রেখে মঞ্চ ছাড়েন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিএনপির অনুষ্ঠানের মঞ্চে কেক কাটার প্রস্তুতি চলছে। এ সময় তিনি স্বেচ্ছায় কেক কাটায় ব্যস্ত ছাত্রদলের সাবেক নেতার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। কেক কাটা হয়ে গেলে একজন সাবেক ছাত্রনেতা অপুর মুখে কেক তুলে দেন।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে ও ফুটবল মাঠে।