September 22, 2026, 8:28 am
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালে হার্টঅ্যাটাক করে সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পেশাগত দায়িত্ব পালনকালে হার্টঅ্যাটাক করে তিনি মারা গেছেন বলে জানা গেছে। ‘ডাকসু নির্বাচনে ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল ইসলাম শিবলী। এ সময় হঠাৎ অচেতন অবস্থায় পড়ে যান তিনি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ওই সাংবাদিকের নাম তরিকুল ইসলাম শিবলী। তিনি চ্যানেল-এস’র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার সহকর্মীরা জানান, শিবলী সকাল থেকেই দায়িত্ব পালন করছিলেন।

তারা আরো জানান, দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী সোহেল রানা জানান, ডাকসু নির্বাচনে ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল ইসলাম শিবলী। এ সময় হঠাৎ অচেতন অবস্থায় পড়ে যান তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, শিবলী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এতবারপুরের এ কে এম শাহিদুল্লাহর ছেলে। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। দুই কন্যার জনক ছিলেন তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, চিকিৎসক জানিয়েছেন- হার্টঅ্যাটাক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিবারের পক্ষ থেকে যদি ময়নাতদন্ত করতে চান, তা করতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।