September 22, 2026, 12:55 am
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাগেরহাটে গণসমাবেশে মোল্লা মুজিবর রহমান শামীম: আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবা করতে চাই

‎নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে শনিবার (২৫ অক্টোবর) বিকেল চারটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম (বাগেরহাট-১)।

‎তিনি সমাবেশে বলেন, আমি আপনাদেরই সন্তান। বুকে হাত রেখে বলতে পারি, আমি কখনো কারও ক্ষতি করিনি। আমি আপনাদের সেবা করতে চাই। আপনারা যদি একজন ভালো মানুষকে নির্বাচিত করেন, তাহলে আগামী দিনগুলোতে নিজেরাই ভালো থাকবেন।

‎মোল্লা মুজিবর রহমান শামীম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে হওয়া প্রয়োজন। তিনি দাবি জানান, শুভ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে।

‎সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট-১ আসনের প্রধান নির্বাচনীয় সমন্বয়ক হাফেজ মাওলানা মুফতি নুরুজ্জামান। তিনি বলেন, মুজিবর রহমান কখনো কারও ক্ষতি করেননি। তিনি একজন সৎ ও নির্লোভ মানুষ। তাঁকে আপনাদের মূল্যবান ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবে।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী। তিনি বলেন, বাগেরহাট-১ আসনের প্রার্থী মোল্লা মুজিবর রহমানকে জয়ী করতে উপজেলা পর্যায়ের সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আমরা কারও সঙ্গে বিরোধ চাই না, তবে কেউ যদি আমাদের প্রার্থীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, তাকে সতর্ক করে দিচ্ছি।

‎এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ-হাফেজ মাওলানা বোরহান উদ্দিন খান, শেখ আতিয়ার রহমান, মাওলানা শাহাদাৎ হোসাইন, ডা. শেখ নাজমুল হুদা, মাওলানা সুলতান মাহমুদ খান, মো. খবির উদ্দিন খান ও হরিপদ ব্যপারি প্রমুখ।

‎সমাবেশের সভাপতিত্ব করেন মো. নাজমুল হুদা (জুয়েল) সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্তোষপুর ইউনিয়ন শাখা। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসাইন কারিমী সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ সশ্লেষপুর ইউনিয়ন শাখা।

‎সমাবেশ শেষে বক্তারা আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীমকে বিজয়ী করার আহ্বান জানান।