September 23, 2026, 3:48 am
শিরোনাম :
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তার পদে পরিবর্তন স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ জাতিসংঘ সফরে তারেক রহমানের যত দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচি আইসিসি বাংলাদেশের সভাপতি পুনর্নির্বাচিত মাহবুবুর রহমান গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

অসহযোগ আন্দোলনের সঙ্গে একাত্মতা : বাংলাদেশ লেবার পার্টির

Reporter Name

একতরফা’ নির্বাচন বর্জনের আহ্বানে সরকারের বিরুদ্ধে বিএনপির অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যুগপতের শরিক বাংলাদেশ লেবার পার্টি।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এই প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ লেবার পার্টি নেতৃদ্বয় বলেন, সরকার দুর্নীতি, দুঃশাসন, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করছে।
বাংলাদেশ আজ অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। তাই দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণের প্রতি আহবান, এই সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন।