September 21, 2026, 6:01 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

এক বছরে প্রায় ১০ হাজার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সূত্র : বাসস

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ২০২৩ সালে রাজধানীসহ সারাদেশে ৪ হাজার ৪৫৩টি অভিযান চালিয়ে ৯ হাজার ৯৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এসব অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯৫ লাখ ২৯ হাজার ৪১৯ পিস ইয়াবা, ১২৭ দশমিক ২৫০ কেজি হেরোইন, ১ লাখ ২৩ হাজার ৫৪ বোতল ফেনসিডিল, ১৪ হাজার ৭০০’ বোতল বিদেশী মদ, ৭৮ হাজার ২৪২ দশমিক ৩৮ লিটার চোলাই মদ, ২৫ হাজার ৮৫৩ দশমিক ৩৫ কেজি গাঁজা, ৬ হাজার ৭৫৬ বোতল বিয়ার, ১১ দশমিক ৪৪৫ কেজি আফিম, ৭০ হাজার ৫২৭ পিস নেশা জাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৮ হাজার ৯৮৩ পিস ড্রাগ ট্যাবলেট।

র‌্যাব ইতোমধ্যে ৬১ কেজির অধিক আইস উদ্ধার করেছে। ক্রিস্টাল মেথ বা আইসে ইয়াবার মূল উপাদানে এমফিটামিন এর পরিমাণ অনেক বেশি থাকে। তাই মানবদেহে ইয়াবার চেয়েও বহুগুণ বেশি ক্ষতিসাধন করে এই আইস।

সূত্র : বাসস