September 23, 2026, 3:47 am
শিরোনাম :
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তার পদে পরিবর্তন স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ জাতিসংঘ সফরে তারেক রহমানের যত দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচি আইসিসি বাংলাদেশের সভাপতি পুনর্নির্বাচিত মাহবুবুর রহমান গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

বাড়লো চেয়ারম্যান প্রার্থীর জামানত,স্বতন্ত্রদের ছাড়

Reporter Name

উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা সংশোধন করে এর প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতে পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা সংশোধন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কমিশন।

মঙ্গলবার (১৯ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। বিধিমালায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের সইসহ তালিকা জমা দেয়ার বিধান বাদ দেয়া হয়েছে।

এছাড়া, নির্বাচন ও আচরণ বিধিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।

গত ২০ ফেব্রুয়ারি এসব সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছিল ইসি। আগামী উপজেলা নির্বাচনে এসব বিধান কার্যকর হবে বলে জানিয়েছে ইসি। আগামী মে মাসে চার ধাপে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ পরিষদ নির্বাচন।