May 29, 2026, 7:53 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

রাজধানীতে ৭ বাসে আগুন, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

Reporter Name

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধ শুরুর আগে শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীতে সাতটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৮টা থেকে রাত পৌনে ১২টার মধ্যে এসব আগুনের ঘটনা ঘটে। এছাড়া ফার্মগেট ও গুলিস্তানে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

শনিবার রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নম্বর) একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

অন্যদিকে রাত ৯টার দিকে যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর রাত ১১টার দিকে আগারগাঁওয়ের তালতলা বাসস্ট্যান্ডের কাছে শিখর পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। রাত ১১টা ৩৮ মিনিটে কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ৬টার দিকে ঢাকার সুত্রাপুরে একটি বাসে আগুন দেওয়া হয়।

এছাড়াও গাজীপুরে একটি ও বরিশাল সদরে একটি গাড়িতে আগুনের খবর পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page