September 22, 2026, 4:29 pm
শিরোনাম :
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তার পদে পরিবর্তন স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ জাতিসংঘ সফরে তারেক রহমানের যত দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচি আইসিসি বাংলাদেশের সভাপতি পুনর্নির্বাচিত মাহবুবুর রহমান গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকের তলব

Reporter Name

ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে আগামী ৮ ও ৯ ডিসেম্বর তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুদকের উপপরিচালক (অনুসন্ধান টিমের লিডার) মো: ইয়াছির আরাফাতের সই করা এক চিঠিতে এ তলব করেন।
এতে বলা হয়, গত ১১ নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেয়ার জন্য চিঠি পাঠানো হলেও বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তা হাজির হননি। তাই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য বা লিখিত বক্তব্য দেয়ার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় ও তারিখে হাজিরে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্তে ওই কর্মকর্তাদের কোনো বক্তব্য নেই মর্মে পরিগণিত হবে এবং আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীসহ অন্যান্যদের বিরুদ্ধে ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য মো: ইয়াছির আরাফাতকে টিম লিডার করে তিন সদস্যের টিম গঠন করা হয়।