September 22, 2026, 3:25 pm
শিরোনাম :
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তার পদে পরিবর্তন স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ জাতিসংঘ সফরে তারেক রহমানের যত দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচি আইসিসি বাংলাদেশের সভাপতি পুনর্নির্বাচিত মাহবুবুর রহমান গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ ।

দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’।

শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

তাই সামাজিক সংগঠন “ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন” গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

(বৃহস্পতিবার) ৯ জানুয়ারী বিকাল পাঁচটায় মিরপুরের কাফরুল থানাধীন হাজী আলী হোসেন রোড বাইশটেকী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাসবির লস্কর এর সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লস্কর মোঃ তসলিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর আনোয়ারুল করিম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লস্কর মোঃ তসলিম বলেন, শীতকাল সবচেয়ে শীতল ঋতু তাই এই সময়ে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের অনেক কষ্ট হয় কারণ তাদের নিজেদেরকে ঢেকে রাখার জন্য গরম কাপড় নেই। “ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন” আজ কিছু কম্বল গরীব অসহায়দের মাঝে বিতরণ করেছে। আমি এ কাজ টিকে স্বাগত জানাই। এমন কাজ আমাদের সমাজের সকল সংস্থা ও বিত্তবানদের করা উচিত।

ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাসবির লস্কর সাংবাদিকদের জানান, আমি দেশি বিদেশি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছি এবং ভিবিন্ন ধরনের সামাজিক উন্নায়ন মূলক কাজ করে যাচ্ছি, আমি ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্বে রয়েছি,ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের সামন্য পরিসরে এ আয়োজন। আশা করি সামনে আমরা আরো অনেক বড় পরি সরে এ আয়োজন করতে পারবো।