September 22, 2026, 3:29 pm
শিরোনাম :
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তার পদে পরিবর্তন স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ জাতিসংঘ সফরে তারেক রহমানের যত দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচি আইসিসি বাংলাদেশের সভাপতি পুনর্নির্বাচিত মাহবুবুর রহমান গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

চৌদ্দগ্রামে তাফসিরুল কোরআন মাহফিল সফল করার লক্ষ্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

চৌদ্দগ্রাম(কুমিল্লা)সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) বিশাল তাফসিরুল কোরআন মাহফিল স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। তাশরিফ পেশ করবেন বগুড়া দারুল আমিন আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ইসলামিক স্কলার ক¦ারী আবদুল্লাহ আল আমিন, ঢাকার মুগদা বাইতুল ওয়াদুদ জামে মসজিদের খতিব মাওলানা সাদিকুর রহমান আজহারী, ঢাকা ন্যাশনাল আইডিয়েল কলেজের অধ্যাপক মাওলানা লোকমান হোসেন, সভাপতিত্বে করবেন মধুগ্রাম ঝিনারহাট ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামিক সংগীত পরিবেশন করবেন শিল্পী মসিউর রহমান ও ওয়ায়দুল্লাহ তারেক।
এ উপলক্ষে বুধবার সকালে মাহফিলের সার্বিক প্রস্তুতির বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ব্যবস্থাপনা কমিটি। সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখেন কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক মাওলানা নুর আহম্মদ, সদস্য মাওলানা ইয়াছিন, মাওলানা আমিনুল ইসলাম, জামাল উদ্দিন লিটন, হাফেজ মনির হোসেন, অবসর প্রাপ্ত বিডিআর সদস্য আবুল খায়ের প্রমুখ।
সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন মজুমদার বলেন, দীর্ঘ ২৭ বছর পর অনুষ্ঠিত মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সমাজ কল্যানের নেতৃবৃন্দ। এ মাহফিলে আশ পাশ এলাকার ১০ সস্রাধিক লোকের ধারনক্ষমতা সম্পন্ন প্যান্ডেল তৈরি কাজ শেষ পর্যায়ে। মাহফিল সফল করার লক্ষে তিন শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে বলেও তিনি সাংবাদিকদের জানান।