September 22, 2026, 1:41 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮০ বছর পর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা- শঙ্কিত পশ্চিমা বিশ্ব

Reporter Name

জরিপ অনুযায়ী, বেশিরভাগ মানুষ (৬৬ ভাগ থেকে ৮৯ ভাগ) মনে করেন এই সম্ভাব্য যুদ্ধের সঙ্গে তাদের দেশ জড়িত থাকবে। তবে নিজেদের সশস্ত্র বাহিনীর ওপর আস্থার অভাবও স্পষ্ট।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বহু মানুষ মনে করছেন আগামী এক দশকের মধ্যে আরেকটি ভয়াবহ বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইউগভ পরিচালিত এক সাম্প্রতিক জরিপে এমন উদ্বেগ প্রকাশ পেয়েছে। বৃটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনে চালানো জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৪১ থেকে ৫৫ ভাগ পর্যন্ত মানুষ বিশ্বাস করেন, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ‘খুব সম্ভব’ বা ‘মোটামুটি সম্ভব’। যুক্তরাষ্ট্রের শতকরা ৪৫ ভাগ নাগরিক একই রকম মত পোষণ করেন। সবচেয়ে বেশি আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। ভিই ডে বা ইউরোপে বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উপলক্ষে এই জরিপে অংশগ্রহণকারীদের বড় অংশ মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী ও চলমান ঘটনাগুলোর শিক্ষা আজও প্রাসঙ্গিক এবং তরুণ প্রজন্মকে তা শেখানো জরুরি। জরিপে অংশগ্রহণকারীদের উল্লেখযোগ্য সংখ্যক উত্তরদাতা (৬৮ ভাগ থেকে ৭৬ ভাগ) বিশ্বাস করেন, সম্ভাব্য এই নতুন সংঘাতে ব্যবহৃত হবে পারমাণবিক অস্ত্র। এছাড়া শতকরা ৫৭ ভাগ থেকে ৭৩ ভাগ মানুষ মনে করেন এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় আরও বেশি প্রাণহানি ঘটাবে। অনেকেই (২৫ ভাগ থেকে ৪৪ ভাগ) আশঙ্কা করছেন, এই যুদ্ধ বিশ্বব্যাপী মানুষের বড় অংশের মৃত্যুর কারণ হতে পারে।

ইতালিতে শতকরা মাত্র ১৬ ভাগ এবং ফ্রান্সে শতকরা ৪৪ ভাগ মানুষ বিশ্বাস করেন তাদের সামরিক বাহিনী দেশকে রক্ষা করতে পারবে।অন্যদিকে, যুক্তরাষ্ট্রে শতকরা ৭১ ভাগ মানুষ মার্কিন সেনাবাহিনীর সক্ষমতার প্রতি আস্থা রাখেন। যুদ্ধের সম্ভাব্য প্রধান কারণ হিসেবে রাশিয়াকে দেখছেন সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা। পশ্চিম ইউরোপে শতকরা ৭২ ভাগ থেকে ৮২ ভাগ এবং যুক্তরাষ্ট্রে শতকরা ৬৯ ভাগ মানুষ রাশিয়াকে সম্ভাব্য আগ্রাসনকারী হিসেবে দেখছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামপন্থি উগ্রবাদ। তবে আশ্চর্যজনকভাবে ইউরোপের অনেক নাগরিক যুক্তরাষ্ট্রকেও হুমকি হিসেবে দেখছেন। স্পেনে শতকরা ৫৮ ভাগ, জার্মানিতে শতকরা ৫৫ ভাগ এবং ফ্রান্সে শতকরা ৫৩ ভাগ মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাকে ইউরোপীয় শান্তির জন্য ‘গুরুত্বপূর্ণ’ বা ‘মাঝারি ধরনের’ হুমকি বলে মনে করেন।