মঙ্গলবার আদালত প্রাঙ্গণে জামায়াত নেতার এটিএম আজহারকে বেকসুর খালাস রায় দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
এটিএম আজহারের রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘সত্যর বিজয় হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আজকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যেই প্রমাণিত হয়েছে। এসময় তিনি সত্যের বিজয় হয়েছে তিনবার উচ্চারন করেন।
এর আগে রায়ের প্রতিক্রিয়ায় আজহারের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, এই মুহূর্ত থেকে এটিএম আজহার ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে সত্য প্রকাশিত হয়েছে। মিথ্যা দূর হয়েছে।
এর আগে গত ৮ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেন আপিল বিভাগ।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বেকসুর খালাস দেন এটিএম আজহারকে।