September 22, 2026, 12:26 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার দৌলতখানের চরখলিফা ইউপি যুবদলের সাধারণ সম্পাদক পদ পেলেন সরকারি চাল চুরি মামলার ২নং আসামি!

নিজস্ব প্রতিবেদক:

ভোলা জেলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের নব গঠিত যুবদলের কমিটির সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সরকারি চাল চুরি মামলার ২ নং আসামি মো. জাফর হাওলাদার।

গত ১১ তারিখে দৌলতখান উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত আংশিক কমিটিতে তার নাম থাকায় দলীয় ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

জানাযায়, ২০২৫ সালে মার্চে ৩০ তারিখে দ্যৌলতখান মেট্রোপলিটন আদালতে মামলাটি হয়, যাহার মামলা নম্বর ৫০।

নাম প্রকারশ অনিচ্ছুক স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সরকারি চাল চুরি ও আত্মসাৎ মামলার ২নং আসামি কিভাবে যুবদলের ইউনিয়নের সাধারণ সম্পাদক হয়? দীর্ঘ স্বৈরাচার সরকারের জেল জুলুম অত্যাচার সহ্য করে অনেক ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে একজন চাল চোরকে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

এবিষয়ে দৌলতখান উপজেলা যুবদলের সভাপতি লিটনকে একাধিক কল দেওয়ার পরেও তিনি রিসিভ করেনি।

দৌলতখান যুবদলের সদস্য সচিব মো. রিয়াজ এবিষয়ে জানান, জাফর হাওলাদারের নামে যে মামলাটি রয়েছে সেটি চলমান বিচারাধীন। তারপরেও বিষয়টি আমরা ওপর লেভেলে জানিয়েছি।

এদিকে একই উপজেলার সৈয়দপুর ইউনিয়ন যুব দলের সহ সাধারণ সম্পাদক পদ পান সাবেক স্থানীয় এমপি আলী আজম মুকুলের ঘনিষ্ঠ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জামাল।